নতুন গ্রোসারি স্টোর চালু করবে অ্যামাজন

১১ নভেম্বর, ২০১৯ ২৩:১১  
আগামী বছরে নিজস্ব নতুন ব্র্যান্ডে নতুন গ্রোসারি স্টোর চালুর পরিকল্পনা রয়েছে অ্যামাজনের। সোমবার এই পরিকল্পনার কথা জানিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ ই-কমার্স জায়ান্টটি। খবর সিনেট। অ্যামাজনের একজন মুখপাত্র সিনেটকে নিশ্চিত করেন যে, ২০২০ সালে উডল্যান্ড হিলসে গ্রোসারি স্টোর চালু করবে অ্যামাজন। এই লক্ষে কোম্পানিটি উক্ত স্থানের জন্য চারটি জব পোস্টিং প্রকাশ করেছে। হোল ফুডসের চেয়ে ভিন্ন হবে এই স্টোর। তবে অন্য কোনো জায়গায় এটি চালু হবে কিনা, কীভাবে জায়গা নির্বাচন করা হবে কিংবা মূল্য কেমন হবে সেটি জানায়নি কোম্পানিটি। এমনকি কোন ব্র্যান্ড নামে এটি চালু হবে সেটিও জানানো হয়নি। ডিবিটেক/বিএমটি